Apan Desh | আপন দেশ

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। দীর্ঘ ছুটি ও নিজেদের ভোটাধিকার প্রয়োগে মানুষ ছুটে চলছে তার নিজ এলাকায়। ফলে মহাসড়কে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দীর্ঘ ৫০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত যাত্রীর চাপ এবং যানবাহনের ধীরগতির কারণে সৃষ্ট ভয়াবহ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে সাভার-আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও শ্রীপুর এলাকার সড়ক ও মহাসড়কে এ যানজট শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে হেমায়েতপুর, আশুলিয়া, বিশমাইল, নবীনগর, বাইপাইল, টঙ্গী ও শ্রীপুরের বিভিন্ন বাসস্ট্যান্ডে শ্রমিকদের দীর্ঘ সারি। অনেকে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। নির্বাচনী ছুটি উপলক্ষে এ যাত্রা অনেকটাই ঈদের সময়ের ভিড়ের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে। 

আরও পড়ুন<<>>৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

অতিরিক্ত যাত্রী চাপের সুযোগে কিছু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে বলে অভিযোগ করেন যাত্রীরা। তবুও ভোটের আগে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার তাগিদেই তারা ঝুঁকি নিয়ে যাত্রা করছেন বলে জানান।

একসঙ্গে বিপুল শ্রমিক শিল্পাঞ্চল ছাড়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে বাইপাইল-চন্দ্রা, টঙ্গী স্টেশন রোড ও শ্রীপুর সংযোগ সড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানচালকেরা।

যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ছুটির শেষ দিনগুলোতে সমন্বিত ব্যবস্থাপনা না থাকলে শিল্পাঞ্চলকেন্দ্রিক সড়কগুলোতে যানজটের মাত্রা আরও বাড়তে পারে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ