Apan Desh | আপন দেশ

নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৩, ২৭ জানুয়ারি ২০২৬

নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

ছবি: আপন দেশ

সামরিক ও বেসামরিক প্রশাসনকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে সংসদ ও গণভোটের দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের  আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করতে রংপুর এরিয়া পরিদর্শন ও মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। 

আরও পড়ুন<<>>জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই-আদরে রাখবে: কৃষ্ণ নন্দী

এর আগে সকাল ১০টায় সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

পরে তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে মোতায়েনকৃত সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়