Apan Desh | আপন দেশ

কাতারে ইসরায়েলি হামলা, বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৫

কাতারে ইসরায়েলি হামলা, বাংলাদেশের নিন্দা

কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ‘বেআইনি ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে এ হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালারও সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন>>>কাতারে ইসরায়েলি হামলা, অক্ষত হামাসের শীর্ষ নেতারা

বাংলাদেশ এ ‘বেআইনি ও উসকানিমূলক’ হামলার বিরুদ্ধে কাতার সরকার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি অটল সংহতি প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ হামলার ঘটনা আবারও প্রমাণ করে যে আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি ও প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি ইসরায়েলের অগ্রাহ্যতা অব্যাহত রয়েছে। এমন কার্যক্রম বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টাকে দুর্বল করে।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে জবাবদিহি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় রাখতে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ