Apan Desh | আপন দেশ

‘ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:১১, ৯ আগস্ট ২০২৫

‘ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি’

ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (০৯ আগস্ট) সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও, নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে।

সিইসি বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তাদের যথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।

আরও পড়ুন<<>>ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

তিনি বলেন, যখন একটি দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, মানুষকে ভোটকেন্দ্রে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় কমিশন কাজ করছে।

তিনি বলেন, গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার সমস্যার সৃষ্টি করেছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নাসির উদ্দিন আশ্বাস দিয়ে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch