Apan Desh | আপন দেশ

ঢাবি স্টেশনে থামবে না মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২২, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১১:১৪, ১৪ জুলাই ২০২৫

ঢাবি স্টেশনে থামবে না মেট্রোরেল

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে ওই সময়ে অন্যান্য স্টেশনে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক থাকবে। কেবল ঢাবি স্টেশনে কোনো ট্রেন দাঁড়াবে না।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এক বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার (১৪ জুলাই) বিকেল পাঁচটা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। 

জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হচ্ছে বলে ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সিদ্ধান্ত শুধু সোমবারের জন্যই নেয়া হয়েছে। মেট্রোরেলের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি মানুষের সমাগম হয়, এমন অনুষ্ঠান থাকলে মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয় বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ