ছবি: আপন দেশ
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন : বাসভাড়া প্রতি কিলোমিটার ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
এ সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এর আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































