Apan Desh | আপন দেশ

টিকিট কালোবাজারি

ঢাকাসহ ৯ রেলস্টেশনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ২৮ মে ২০২৫

আপডেট: ১৩:০৫, ২৮ মে ২০২৫

ঢাকাসহ ৯ রেলস্টেশনে দুদকের অভিযান

রাজধানীর কমলাপুরসহ ৯টি রেলস্টেশনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঈদের ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে বুধবার (২৮ মে) দুদকের ৯টি বিশেষ এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

যেসব রেলস্টেশনে অভিযান পরিচালনা করা হচ্ছে- ঢাকার কমলাপুর ও বিমানবন্দর, রংপুর, চট্টগ্রাম, দিনাজপুরের পার্বতীপুর, জামালপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহীতে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো কোনো স্টেশনে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানা গেছে।

আরও পড়ুন<<>>সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় ফাহমিদুল 

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতি আর অব্যবস্থাপনায় রেলওয়ে স্টেশন পরিচালিত হচ্ছে। কাউন্টার কিংবা অনলাইনে টিকিট না পাওয়া গেলেও রেলওয়ে স্টেশনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কাউন্টারের বাইরে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে ট্রেনের টিকিট পাওয়া যায়। 

এছাড়া যাত্রীসেবায় অনিয়ম, দালালদের দৌরাত্ম্য, কাউন্টারে টিকিট বিক্রিতে অনিয়ম ও বরাদ্দ করা অর্থে কাজ না করে আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, স্টেশনের বিশ্রামাগার ও টয়লেট অত্যন্ত অপরিষ্কার ও অপরিচ্ছন্ন; যা ব্যবহারে অনুপযোগী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়