Apan Desh | আপন দেশ

নয়া শর্তে জড়ালো উপদেষ্টা-মন্ত্রীদের ভ্রমণ বিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ৭ মে ২০২৫

নয়া শর্তে জড়ালো উপদেষ্টা-মন্ত্রীদের ভ্রমণ বিল

ফাইল ছবি

নয়া শর্তে জড়ালো উপদেষ্টা-মন্ত্রীদের ভ্রমণ বিল। তাদের ভ্রমণ ব্যয় খাতে অর্থ বরাদ্দ বা অগ্রিম অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে অনুসরণীয় বিষয় নিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে একটি পরিপত্র জারি করে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারের উপদেষ্টা/মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী সরকারি কাজে অভ্যন্তরীণ/বিদেশ ভ্রমণ করে থাকেন। তাদের ভ্রমণ খাতের ব্যয় নির্বাহের লক্ষ্যে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রী বিষয়ক ইউনিটে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ থেকে অগ্রিম অর্থ বরাদ্দ অথবা ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে বিল দাখিল করা হয়। প্রেরিত বিলের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল না করলে এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয় না।

পরিপত্রে বলা হয়, এ অবস্থার পরিপ্রেক্ষিতে উপদেষ্টা/মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের অভ্যন্তরীণ বা বৈদেশিক ভ্রমণের বিল সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে নিচের বিষয়গুলো অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১. ভ্রমণকারীর স্বাক্ষর ও সিলসহ প্রস্তুত করা বিলের সঙ্গে নিচের প্রমাণকগুলো সংযুক্ত করতে হবে।

(ক) বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকার প্রধান থেকে অনুমোদিত সারসংক্ষেপের কপি। (খ) যানবাহনের ভাড়ার প্রকৃত পরিমাণসহ টিকিট। (গ) অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি। (ঘ) আবাসিক হোটেলের প্রকৃত পরিশোধিত বিলের কপি/প্রমাণক। (ঙ) বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে টাকার সঙ্গে বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং (চ) অন্যান্য সব ব্যয়ের ভাউচার/প্রমাণক।

২. সরকারপ্রধান থেকে অনুমোদিত সারসংক্ষেপে উল্লিখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় ভ্রমণ করা হলে পুনরায় অনুমোদন গ্রহণ করতে হবে।

৩. অগ্রিম বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৭ লাখ টাকার অধিক দাবি করা হলে অর্থ বিভাগের অনুমতি গ্রহণ সাপেক্ষে বিল দাখিল করতে হবে।

৪. অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ সম্পন্নের ১ মাসের মধ্যে এ অগ্রিমের সমন্বয় বিল দাখিল করতে হবে। পূর্বের অগ্রিম বিল সমন্বয় করা না হলে পরবর্তী ভ্রমণের ক্ষেত্রে অর্থ বরাদ্দ প্রদান করা হবে না।

৫. অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়করণের সুবিধার্থে প্রয়োজনীয় সময় হাতে রেখে বিল দাখিল করতে হবে।

৬. বিল দাখিলের ক্ষেত্রে মূলকপিসহ মোট ৩ সেট দাখিল করতে হবে।

৭. সব ফটোকপির সত্যায়িত কপি দাখিল করতে হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের