বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (এনফ্রেল) থাইল্যান্ড প্রতিনিধির একটি দল।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এনফ্রেল- এর নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, মায়া বতী, থারিন্দু আবেয়ারথনা ও আফসানা আমে।
আরওপড়ুন<<>>বাঞ্ছারামপুরের নির্যাতনের শিকার শিশুর পাশে তারেক রহমান
বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ও আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক প্রভৃতি বিষয় নিয়ে প্রতিনিধিদলটি বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এক ঘন্টা ১০ মিনিটের এ বৈঠকে বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘এনফ্রেল’ একটি স্বাধীন এবং নির্দলীয় বেসরকারি সংস্থা। যা সার্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে এশিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করে। এতে ১৭টি এশীয় দেশের ২৭টি সদস্য সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে রয়েছে- আফগানিস্তান, বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড এবং পূর্ব তিমুর।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

























