Apan Desh | আপন দেশ

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৫৬, ২৯ মার্চ ২০২৫

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল ফিতরের দিন রাজধানীবাসীর বাহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে।

শনিবার (২৯ মার্চ) মেট্রো রেলের স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল।

যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। আর এ পরিস্থিতিতে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন।

মেট্রো রেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ