Apan Desh | আপন দেশ

এভাবে চলতে থাকলে রেলের সার্ভিস বন্ধ হয়ে যাবে : উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ২৬ মার্চ ২০২৫

এভাবে চলতে থাকলে রেলের সার্ভিস বন্ধ হয়ে যাবে : উপদেষ্টা

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

কিছু কিছু এলাকার যাত্রী আছেন তারা ভাড়া দেন না। এভাবে যদি চলতে থাকলে রেলের সার্ভিস বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলপথ উপদেষ্টা বলেন, রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান। এখানে এক টাকা রোজগার করার জন্য আড়াই টাকা খরচ হয়। এটার দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে রেলওয়ের দুর্নীতি এবং রেলের অপচয়। দুর্নীতি যেন বন্ধ হয়, অপচয় যেন কমে, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।

ফাওজুল কবির খানবলেন, রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। তা সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রী আছেন তারা ভাড়া দেন না। এভাবে যদি চলতে থাকে, তাহলে রেলের সার্ভিস বন্ধ হয়ে যাবে। এজন্য আপনাদের যে যেখানে দেখবেন কেউ ভাড়া দিচ্ছে না, আমাদের নজরে আনবেন। লোকসান যদি আরও বাড়ে, তাহলে সেবা কমানো ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

তিনি বলেন, প্রফেসর ইউনূস আমাদের নির্দেশ দিয়েছেন ঢাকার বাইরে উন্নয়ন পৌঁছাতে হবে। আমাদের উন্নয়ন হবে নামফলক বিহীন উন্নয়ন। কারও নাম ফলকে থাকবে না। আমরা নামফলক বিহীন উন্নয়নের যুগ সূচনা করতে চাই।

নতুন উদ্বোধন করার ট্রেনের স্টপেজ সংখ্যা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যাত্রীচাহিদা কোথায় বেশি আছে সেগুলো বিশ্লেষণ করে স্টপেজ সংখ্যা নির্ধারণ করা হবে। সবাই নিজের বাড়ির কাছে স্টপেজ চায়, এতে তাদের সুবিধা হবে। আপনাদের চিন্তা করতে হবে, একটা স্টপেজে যদি ৫-১০ মিনিট করে থামে, তাহলে অতিরিক্ত এক ঘণ্টা সময় লাগবে। এতে অন্য যাত্রীরা বিরক্ত হবে।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত