Apan Desh | আপন দেশ

কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা

ছবি : আপন দেশ

পৌষ-মাঘ দুই মাস শীতকাল হলেও শীত যেন তার চিরচেনা চরিত্র হারিয়েছে। এবার মাঘে তেমন ঠাণ্ডা লাগেনি। বিগত কয়েকদিন ধরে ঢাকাতে শীতের অনুভূতি প্রায় নিস্তেজ হয়ে পড়েছে। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে গরম লেগেছে। এমন পরিস্থিতির মধ্যে রোববার (২ ফেব্রুয়ারি) ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। 

কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সামান্য দূরের জিনিসও দেখতে পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে কুয়াশার চাপ থাকলেও শীতের তীব্রতা ততটা বেশি অনুভূত হচ্ছে না। ঘন কুয়াশায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। 

এদিন সকালে রাজধানীর কমলাপুর, মতিঝিল, পল্টন, রমনা এলাকা কুয়াশায় মোড়ানো দেখা যায়। সকাল সোয়া ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশে এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। এ ছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের