Apan Desh | আপন দেশ

যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪২, ৮ অক্টোবর ২০২৪

যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

ফাইল ছবি

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে মরদেহ নিয়ে গেছে ভারতে।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত কামাল ওই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল। এ সময় বিএসএফের সদস্যরা তাকে দেখে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে নিহত কামালের মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা।

বিজিবি কুমিল্লার ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, নিহত কামাল ভারতীয় সীমান্তের ২৫ গজের ভেতরে গিয়েছেন এবং বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মঙ্গলবার (৮ অক্টোবর) নিহতের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাব।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান