ছবি: আপন দেশ
মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে দেশটির দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিসা সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।
ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের ভুল তথ্য বা অসতর্কতার কারণে যাতে আবেদনকারীরা সমস্যায় না পড়েন, সে বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
বার্তায় বলা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না।
দেশটিতে প্রবেশের সময় কতদিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
আরও পড়ুন >< ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
দূতাবাস আরও জানায়, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়-এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
তাই ভিসার শর্ত ও অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের-বার্তায় এমনটাই জানানো হয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































