Apan Desh | আপন দেশ

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৯:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৩

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি: ইসি আলমগীর

আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। দুই শতাধিক প্রার্থী ও তাদের সমর্থকদের শোকজ করা প্রসঙ্গে এ কথা বলেন তিনি।  

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে ইসি আলমগীর বলেন, বিএনপি ভোটে এলে নির্বাচনে ভারসাম্য প্রতিষ্ঠা হতো। তারা ভোট বর্জনে শান্তিপূর্ণ আহ্বান জানাচ্ছে। তবুও অগ্নিসংযোগ, রেল লাইন কেটে ফেলার মতো ঘটনা ঘটছে। তারা নির্বাচনে এলে এসব হতো না। 

আরও পড়ুন>> বলিউড নায়িকাদের এত ডিপফেক ভিডিও কেন?

তিনি বলেন, বিভিন্ন দলের অংশগ্রহণে নির্বাচনে ভারসাম্য থাকে। একটা দলীয় নির্বাচন হচ্ছে এটা বলা যাবে না। এটা ঠিক বিএনপির মতো বড় দল অংশ নিচ্ছে না। তারা এলে আরও অনেক ভালো, ব্যালেন্সড হতো। তারা শুধু আসেই নাই, তারা বাধাও দিয়ে যাচ্ছেন। তারা আবার শান্তিপূর্ণ আহ্বানও করছে নির্বাচন বর্জনের। এটা যে কেউ করতে পারে।  

ফেয়ার নির্বাচন কাকে দেখাচ্ছেন বিদেশকে এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, কোনো আসনেই কিন্তু প্রার্থী কম নেই। প্রত্যেক প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজেই প্রতিদ্বন্দ্বিতা নেই সেটা তো বলা যাবে না। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব বোধ থেকেই আমরা করছি। কাউকে দেখানোর জন্য নয়। জনগণ যাকে ভোট দেবেন তিনিই সংসদে যাবেন।  

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান শনিবার (২৩ ডিসেম্বর) বলেছেন, প্রার্থিতা বাতিল হবে-বিষয়টি সামনে আনলে মো. আলমগীর বলেন, তিনিই বলতে পারবেন। কারণ আমরা তো রিপোর্ট এখনও পাইনি। রিপোর্ট আসার পর বলতে পারবো। এরপর তাকেও (অভিযুক্তকে) শুনতে হবে। তার বক্তব্যও যাচাই-বাছাই করা হবে। প্রকাশ্যে হামলা যেখানে হচ্ছে সেখানে তো মামলা হচ্ছে।  

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়