Apan Desh | আপন দেশ

রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ চায় পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ৩১ অক্টোবর ২০২৩

আপডেট: ১৬:৫১, ৩১ অক্টোবর ২০২৩

রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ চায় পিটার হাস

নির্বাচনপূর্ব উত্তেজনা কমাতে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজতে কোনো শর্ত ছাড়াই রাজনৈতিক দলগুলো সংলাপ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেছেন, গণতন্ত্রে সহিংসতার স্থান নেই, সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।

মঙ্গলবার (৩১অক্টোবর ) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির নিজ কক্ষে এ বৈঠক শুরু হয়।

এ সময় নির্বাচন কমিশনের হাতে আর কোনো অপশন নেই, তাই যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বৈঠকে তাদের আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের ৮ জুন ও ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু