Apan Desh | আপন দেশ

ত্বকের যত্ন

গরমে ঠোঁট ফাটলে যত্ন নেবেন যেভাবে

গরমে ঠোঁট ফাটলে যত্ন নেবেন যেভাবে

দিন দিন তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ছে। বাইরে বের হলেই অস্বস্তি তৈরি হচ্ছে। তবে এ গরমেও অনেকের ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাচ্ছে, যেন শীতকাল। তাই শরীরের অন্যান্য অংশের মতো ঠোঁটেরও বিশেষ যত্ন নেয়া জরুরি। ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানো ঠিক নয়। এতে লালারস ও বাইরের ধুলো-ধোঁয়ার প্রভাবে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যায়। বাইরে গেলে সরাসরি রোদ থেকে বাঁচতে টুপি ব্যবহার করা যেতে পারে। গরমে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এর প্রভাব ঠোঁটেও পড়ে। তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা ভালো। এসব খাবার শরীরের সঙ্গে ঠোঁটও শুষ্ক করে তুলতে পারে।

০৪:৩৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

এসি ঘরে ত্বকের যত্ন: শুষ্কতা এড়াতে করণীয়

এসি ঘরে ত্বকের যত্ন: শুষ্কতা এড়াতে করণীয়

গরম থেকে বাঁচতে অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটান এসি ঘরে। বাইরে তীব্র রোদ থাকলেও ভেতরে থাকে শীতল পরিবেশ। তবে এ আরাম অজান্তেই ত্বকের জন্য সমস্যা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় এসি রুমে থাকলে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। সংবেদনশীলতাও বাড়তে পারে। তাই এ পরিবেশে ত্বকের যত্নে কিছু পরিবর্তন আনা জরুরি। এসি চালু থাকলে বাতাসের আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক থেকে প্রাকৃতিক ময়েশ্চার দ্রুত হারিয়ে যায়। এতে ত্বক টানটান লাগে, খসখসে হয়। অনেক সময় সূক্ষ্ম রেখাও বেশি দৃশ্যমান হয়ে ওঠে। তাই নিয়মিত যত্নের পাশাপাশি বাড়তি কিছু পদক্ষেপ নেয়া প্রয়োজন।

০৮:২৮ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement