Apan Desh | আপন দেশ

গরমে ঠোঁট ফাটলে যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৩, ১৩ এপ্রিল ২০২৬

গরমে ঠোঁট ফাটলে যত্ন নেবেন যেভাবে

ছবি: সংগৃহীত

দিন দিন তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ছে। বাইরে বের হলেই অস্বস্তি তৈরি হচ্ছে। তবে এ গরমেও অনেকের ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাচ্ছে, যেন শীতকাল। তাই শরীরের অন্যান্য অংশের মতো ঠোঁটেরও বিশেষ যত্ন নেয়া জরুরি।

ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানো ঠিক নয়। এতে লালারস ও বাইরের ধুলো-ধোঁয়ার প্রভাবে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যায়। বাইরে গেলে সরাসরি রোদ থেকে বাঁচতে টুপি ব্যবহার করা যেতে পারে।

গরমে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এর প্রভাব ঠোঁটেও পড়ে। তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলা ভালো। এসব খাবার শরীরের সঙ্গে ঠোঁটও শুষ্ক করে তুলতে পারে।

আরও পড়ুন <<>> বাবা-মায়ের বিচ্ছেদে যেসব প্রভাব পরে সন্তানের উপর

খাবারের তালিকায় শশা, তরমুজ ও ঝিঙের মতো জলসমৃদ্ধ ফল ও সবজি রাখা উচিত। এতে শরীর হাইড্রেটেড থাকে এবং ঠোঁটও নরম থাকে। নিয়মিত এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করলে ঠোঁট রোদ থেকে সুরক্ষিত থাকে।

এসি রুমে দীর্ঘ সময় থাকলেও ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যেতে পারে। তাই নিয়মিত আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন।

যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন, বিশেষ করে ম্যাট লিপস্টিক, তাদের আরও সতর্ক হওয়া দরকার। লিপস্টিক ব্যবহারের আগে লিপ বাম লাগানো উচিত। এতে ঠোঁট ফেটে যাওয়ার ঝুঁকি কমে।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়