Apan Desh | আপন দেশ

আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

ফাইল ছবি

মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ রায় বহাল রেখে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৭ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়েছে।

এর আগে, ৩১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

গত বছরের রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান।

আরও পড়ুন <<>> ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধের নির্দেশ হাইকোর্টের

চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আট বছর বয়সী শিশুটির।

পরে পরিবার একটি হত্যা মামলা দায়ের করা হয়। মাত্র ১৩ কার্যদিবসে মামলার বিচার শেষ করে ১৭ মে রায় ঘোষণা করা হয়।

রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। বাকি তিন আসামিকে খালাস দেয় আদালত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়