Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকা

ছবি : আপন দেশ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিনশেষে ডিএসইএক্স সূচক ৯৬ দশমিক ৬১ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৮ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স, ডিএসইএস ও ডিএস-৩০—তিনটিই কমেছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, লেনদেন শেষে বাজারটির প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৯ দশমিক ৫৫ পয়েন্ট বা ০ দশমিক ৭৩ শতাংশ কমে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ৮ দশমিক ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ৭৯ শতাংশ কমে ১ হাজার ৭৬ দশমিক ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট বা ০ দশমিক ৪৪ শতাংশ কমে ২ হাজার ৬২ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> নগদ লভ্যাংশ পাঠিয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

এদিন ডিএসইতে মোট ১ লাখ ৬১ হাজার ৫৬৮টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ১৮ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৫৬৫টি শেয়ার ও ইউনিট। এসব লেনদেনের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা।

বাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৯৯টির দর কমেছে এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। ফলে দিনের লেনদেনে দরপতনের পাল্লা ভারী রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়