Apan Desh | আপন দেশ

সাবেক এমপি নূর মোহাম্মদের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৫, ২৮ জুন ২০২৬

সাবেক এমপি নূর মোহাম্মদের ৩ দিনের রিমান্ড

ছবি : আপন দেশ

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক এমপি নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রোববার (২৮ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও সরকারবিরোধী মিছিলের অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন <<>> আ.লীগের সাবেক এমপি গ্রেফতার

উল্লেখ্য, নুর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত নুর মোহাম্মদ ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement