Apan Desh | আপন দেশ

রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫১, ৭ জুন ২০২৬

রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

ছবি : আপন দেশ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা। সেই সঙ্গে এ রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন : রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

এদিকে, রায় ঘোষণার আগে আদালত তার পর্যবেক্ষণে বলেন, হত্যার আগে ধর্ষণ ও বিভিন্ন স্থানে জখমের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া স্বীকারোক্তি দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো আবেদন না থাকায় বোঝা যায়, সোহেল স্বেচ্ছায় দোষ স্বীকার করেছে। স্বামীকে পালাতে সহযোগিতা করেছেন তার স্ত্রী স্বপ্না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়