Apan Desh | আপন দেশ

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৫, ২৯ এপ্রিল ২০২৬

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

ফাইল ছবি

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় তাকে এ রিমান্ডে নেয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

আরও পড়ুন<<>>  বৃষ্টির মধ্যেই ঢাকা বারে ভোটগ্রহণ চলছে

এর আগে সোমবার (২৭ এপ্রিল) মঞ্জুর হওয়া দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নির্দেশনা ও অর্থায়নে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় মাহমুদুল হাসান নিহত হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাকে একাধিক দফায় রিমান্ডে নেয়া হয়েছে; এখন পর্যন্ত তাকে ৩০ দিন রিমান্ডে নেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়