Apan Desh | আপন দেশ

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৬, ১২ এপ্রিল ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

রাজধানীর লালবাগ থানায় করা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (১২ এপ্রিল) গণ–অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে জামিন দেন আদালত।

এর আগে মঙ্গলবার (০৭ এপ্রিল) এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

আরও পড়ুন : রাজধানীর যানজট নিরসনে ১১ প্রস্তাবনা

ওইদিন ভোরে শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়