স্ত্রীসহ এনএসআই পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তার স্ত্রী আমাতুছছামীরের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালত এ আদেশ দেন। বিচারক সাব্বির ফয়েজ আদেশটি প্রদান করেন।
০৪:৪৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার