Apan Desh | আপন দেশ

জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১৮ জুলাই ২০২৪

জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা স্থগিত

দেশে বিদ্যমান বিশেষ পরিস্থিতি জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৭তম বিজেএস লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) জুডিশিয়াল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জুডিশিয়াল সার্ভিস কমিশনের উপপরিচালক এস, এম, আনিসুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে উদ্ভূত বিশেষ পরিস্থিতি ও পরীক্ষার্থীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় আগামী ২০ জুলাই থেকে অনুষ্ঠিতব্য ১৭তম বিজেএস লিখিত পরীক্ষা পরবর্তী তারিখ ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। 

ইতোমধ্যে এ বিষয়ে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের কর্তৃক স্বাক্ষরিত নোটিশ ওয়েবসাইটে (www.bjsc.gov.bd) প্রচারিত হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ