Apan Desh | আপন দেশ

৫০ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

৫০ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু

সারাদেশ বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে। এজন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরপর পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

গতকাল বুধবার রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এনটিআরসিএ’র পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য চাহিদা সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। আর ফি জমা দেয়ার শেষ তারিখ ১৯ মার্চ রাত ১২টা পর্যন্ত।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch