ছবি: সংগৃহীত
সাম্প্রতিক দরপতনের ধাক্কা সামলে ওঠেছে আন্তর্জাতিক স্বর্ণের বাজার। এবার ১ শতাংশেরও বেশি দাম বেড়েছে মূল্যবান ধাতুর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে স্পট মার্কেটে এ তথ্য দেখা যায়।
এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বাড়ে। যার মূল্য প্রতি আউন্স ৪ হাজার ৩৮৫ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।
আর ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৬ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সামান্য দরপতনের পর স্বর্ণের দাম দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। মূল্যস্ফীতির তথ্য আগামী সপ্তাহে ফেডের সুদের হার বাড়ানোর বিষয়টি আরও স্পষ্ট করে তুলছে। বাজার আগেই ৭০ শতাংশ সুদের হার বাড়ার বিষয়টিকে নিশ্চিত ধরে নেয়ায় বাজারে অস্থিরতা কিছুটা কম।
আরও পড়ুন <<>> বাব আল-মান্দেব প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৮৬ ডলারে উঠেছে।
এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮০৩ দশমিক ৯৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৮ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































