Apan Desh | আপন দেশ

আ.লীগের ঝটিকা মিছিলে আটক ৭

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের ঝটিকা মিছিলে আটক ৭

ছবি: আপন দেশ

বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে। এ মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় আকস্মিকভাবে মিছিল বের করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের পর কয়েকজন নেতাকর্মী একটি ব্যানার নিয়ে সড়কে মিছিল শুরু করেন। ব্যানারে ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ছিল। মিছিল থেকে ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়া হয়। মিছিলের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীদের অনেকে সরে গেলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। মিছিলে তাদের ভূমিকা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন <<>> নাটোরে ডায়রিয়ার প্রকোপ, দুই দিনে হাসপাতালে ১৪২

মিছিলে বহন করা ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসেন খানের ছবি ছিল।

পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো যেকোনো কর্মসূচির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আটক সাতজনের সংশ্লিষ্টতা যাচাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch