Apan Desh | আপন দেশ

রিয়াদ বিমানবন্দরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩০, ৪ নভেম্বর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলা

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এ দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বুধবার (০৪ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে। এতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

আরও পড়ুন<<>>ট্রাম্পের পরাজয়ে তেলের দামে পতন

সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের প্রতি আগের সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। তবে মক্কা ও মদিনার আকাশসীমা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন।

ইরান-সমর্থিত গোষ্ঠীটির এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়