Apan Desh | আপন দেশ

সোনারগাঁওয়ে আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১০, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:২২, ৪ নভেম্বর ২০২৬

সোনারগাঁওয়ে আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা 

ফাইল ছবি, আপন দেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রকাশ্যে রাস্তায় ঝটিকা মিছিল করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ২০ নেতাকর্মীর নাম মামলায় উল্লেখ করা হয়।

মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মামুনুর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন। 

আরও পড়ুন<<>>ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকি

মামলার আসামিরা হলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুজ্জামান শামসু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশারফ ওমর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু ওমর, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা তায়েব শিকদার। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়