ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়েছে ডেমোক্র্যাটরা। দলটি সিনেট আসনের জন্য বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ঐতিহাসিক জয় পেয়েছে। এসব রাজ্যে কয়েক দশক ধরে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি।
বুধবার (০৪ নভেম্বর) রয়টার্স এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী অঙ্গরাজ্যগুলো তুলে ধরা হলো-
কানসাস: এখানে ডেমোক্র্যাটরা সর্বশেষ ১৯৩২ সালে জয় পেয়েছিল। অ্যাডাম হ্যামিল্টন ৯৪ বছরের দীর্ঘ খরা কাটিয়েছেন। চলতি বছর ডেমোক্র্যাটদের দখলে আসা অঙ্গরাজ্যগুলোর মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ সময় পর আসলো।
টেক্সাস: ১৯৮৮ সালে সর্বশেষ ডেমোক্র্যাটরা জয় পেয়েছিল। লয়েড বেন্টসেনের পুনর্নির্বাচনের পর জেমস টালারিকোই প্রথম ডেমোক্র্যাট, যিনি এ অঙ্গরাজ্যে মার্কিন সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন।
সাউথ ক্যারোলিনা: ১৯৯৮ সালের পর অ্যানি অ্যান্ড্রুস ২৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন। এর আগে ফ্রিটজ হলিংস এখানে পুনর্নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন <<>> জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে: বারাক ওবামা
নর্থ ক্যারোলিনা: ২০০৮ সালে সর্বশেষ এখানে জয় পেয়েছিল ডেমোক্র্যাটরা। রয় কুপার ১৮ বছরের খরা কাটিয়েছেন। এর আগে কে হাগান ছিলেন নর্থ ক্যারোলিনা থেকে নির্বাচিত সর্বশেষ ডেমোক্র্যাট সিনেটর।
আইওয়া: ২০০৮ সালের জশ টুরেক-এর জয় এ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের জন্য সিনেট নির্বাচনে প্রথম সাফল্য। টম হার্কিনের পুনর্নির্বাচনের পর থেকে এটিই ছিল প্রথম ঘটনা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































