ছবি: আপন দেশ
দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে।
এ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একই দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।
মাঠের লড়াই দেখার পাশাপাশি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে টুর্নামেন্টের সম্প্রচার ও টিকিটের ব্যবস্থা। যারা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য থাকছে বাড়তি সুবিধা। একটি টিকিটেই দেখা যাবে নির্দিষ্ট দিনের দুটি ম্যাচ। আর স্টেডিয়ামে যেতে না পারলেও টেলিভিশন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি উপভোগ করা যাবে প্রতিটি ম্যাচ।
টেলিভিশন ও অনলাইনে কোথায় দেখবেন?
ঘরে বসে সাফের উত্তেজনা উপভোগ করতে পারবেন টেলিভিশন ও অনলাইন দুই মাধ্যমেই। টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফির অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে খেলা। এছাড়া স্পোর্টজিফাই অ্যাপেও সরাসরি ম্যাচ উপভোগের সুযোগ থাকছে।
আরও পড়ুন <<>> ইয়ামাল-হাফিনিয়ার নৈপুণ্যে বার্সার বড় জয়
সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ পর্ব ও সেমিফাইনালের প্রতিটি ম্যাচ-ডেতে দুটি ম্যাচই দেখতে পারবেন একটি টিকিটে।
অর্থাৎ দিনের প্রথম ও দ্বিতীয় ম্যাচ উপভোগ করতে দর্শকদের আলাদা করে টিকিট কিনতে হবে না। প্রতিদিন প্রথম ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে খুলে দেয়া হবে স্টেডিয়ামের গেট।
দর্শক উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম হওয়ার পেছনে কয়েকটি কারণ সামনে আসছে। টিকিটের তুলনামূলক বেশি দাম, তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি এবং বাংলাদেশের সাম্প্রতিক দলীয় পারফরম্যান্স সমর্থকদের আগ্রহে প্রভাব ফেলতে পারে।
তবে মাঠের বাইরের এ অনিশ্চয়তা ছাপিয়ে শেষ পর্যন্ত ফুটবলই হয়ে উঠতে পারে মূল আকর্ষণ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































