ছবি : সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদে নিজের বিদায়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।
তিনি বলেছেন, তথাকথিত ওই শান্তি ঘোষণার পরও গাজায় কোনো মানবিক করিডোর এক মুহূর্তের জন্যও চালু হয়নি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। একই পডিয়াম থেকে ট্রাম্প তার গাজা পরিকল্পনাকে ‘ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য’ হিসেবে দাবি করার মাত্র কয়েক ঘণ্টা পর সাধারণ পরিষদের অধিবেশনে এ বক্তব্য দেন মাক্রোঁ।
এমানুয়েল মাক্রোঁ বলেন, এক বছর আগে এ একই জায়গায় প্রায় ডজনখানেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। আমি অনেকের কটাক্ষ শুনি, স্বীকৃতি তো শুধুই কাগজের টুকরো, বাস্তবতার দিকে তাকান।
তিনি বলেন, গাজার এ পরিস্থিতিতে আমরা নিষ্ক্রিয় থাকলে আমাদের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে ঠেকবে? কেউ কেউ তথাকথিত শান্তির বড়াই করছেন। কিন্তু সে শান্তি এক মুহূর্তের জন্যও মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে পারেনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে শর্ত জানাল ইরান
প্রশ্ন তোলে ফরাসি প্রেসিডেন্ট বলেন, তবে কি আমরা শুধুই দর্শক হয়ে এমন এক দৃশ্য দেখে যাব। যা আমাদের সবার জন্যই চরম লজ্জার?
এদিকে, মাক্রোঁর সমালোচনার জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র অ্যানা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ শেষ করেছেন। তিনি সমস্ত জীবিত জিম্মিকে মুক্ত করেছেন এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, ট্রাম্প এখন গাজায় শান্তির জন্য ২০ দফার পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন। অন্যরা যখন কেবল কথা বলছেন, প্রেসিডেন্ট তখন কঠিন সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমাধান করেছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































