Apan Desh | আপন দেশ

বন্যায় ১ হাজার ৩৪২ মরদেহ উদ্ধার

নেপালে পালিত হচ্ছে জাতীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৮, ৭ সেপ্টেম্বর ২০২৬

নেপালে পালিত হচ্ছে জাতীয় শোক

ছবি : সংগৃহীত

হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করছে নেপাল। 

এদিকে সর্বশেষ তথ্যে এখন পর্যন্ত ১ হাজার ৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯৯২ জন।

দেশটির পুলিশ এর হিসাব দিলেও নিখোঁজের সংখ্যা নিয়ে বিভিন্ন সরকারি সংস্থার হিসাবে পার্থক্য রয়েছে।

গত ২৬ আগস্টের ভয়াবহ দুর্যোগের ১৩তম দিনে এ জাতীয় শোক পালন করা হচ্ছে।

নেপাল সরকারের ৩ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (০৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি দফতর এবং বিদেশে নেপালি কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

আরও  পড়ুন : কেপ ভার্দেতে বাস খাদে, শিশুসহ নিহত ২৫

 

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ, বরফ ও শিলার বিশাল অংশ ধসে পড়ার পর প্রবল পানি, কাদা ও ধ্বংসস্তূপ নদী উপত্যকা দিয়ে নিচে নেমে আসে। এতে ভোটেকোশি ও ত্রিশূলী নদীর আশপাশের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হয়।

নেপাল সরকারের প্রাথমিক হিসাবে প্রায় ৭ হাজার ৫৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাবে পড়েছেন প্রায় ৩২ হাজার ৯৩৩ মানুষ। এ ছাড়া ৫৫ কিলোমিটার সড়ক, ৩৭টি যান চলাচলের উপযোগী সেতু ও ৬৮টি ঝুলন্ত সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়