ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে আর যুদ্ধ নয়, একটি কার্যকর সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথও খোলা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার (০৫ আগস্ট) লাস ভেগাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। খবর আনাদোলু।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না। তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই।
ট্রাম্পের দাবি, তার প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে ইরানের কর্মকর্তারা আলোচনার আগ্রহ প্রকাশ করায় সে পরিকল্পনা স্থগিত করা হয়। তিনি বলেন, তারা আমাকে ফোন করে বলেছিল, দয়া করে হামলা করবেন না, আসুন কথা বলি। এখন তারা বলছে, আমরা এমন কিছু বলিনি। কিন্তু ভুয়া সংবাদমাধ্যমও জানে তারা বলেছিল। যাই হোক, এখন আলোচনা চলছে। দেখা যাক কী হয়। তারা আমাদের সম্মান করে।
তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না।
আরও পড়ুন<<>>অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র , যুদ্ধ নিয়ে শঙ্কা
তেলের বাজার নিয়ে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে বর্তমান অচলাবস্থার অবসান হলে তেল ও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যে দাম কমিয়ে আনছি। ইরান-সংকট শেষ হলেই তেলের দাম অনেক নিচে নেমে যাবে, পেট্রলের দামও কমে যাবে।
গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিসই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও অবাধ নৌ-চলাচলের নিশ্চয়তা নিয়ে মতবিরোধ দেখা দেয়ায় সে আলোচনা পরে স্থবির হয়ে পড়ে।
গত মাসে উত্তেজনা আবারও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালায়। এর জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































