Apan Desh | আপন দেশ

মোদির আশ্বাসের পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৫, ২৩ জুলাই ২০২৬

মোদির আশ্বাসের পরও দাবিতে অনড় আন্দোলনকারীরা

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ এবং তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। চলমান এ বিক্ষোভ নিয়ে এবার পর মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে দেশটির যুবকদের উদ্দেশে প্রশ্নফাসে জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। তবে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে অনড় আছেন।

এক্সে দেয়া এক পোস্টে মোদি লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। 

একই সঙ্গে তিনি জানান, প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

মোদি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।

মোদি আরও বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোরই একটি অংশ এই উদ্যোগ।

মোদি বলেন, শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন : সিকিমে সুড়ঙ্গ থেকে ২২ শ্রমিকের মরদেহ উদ্ধার

এদিকে, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিক্রিয়ায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়। 

এক্সে এক পোস্টে এ সংগঠনটি লিখেছে, ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়