Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২২, ২৯ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, আটক ২

ইরানে আগ্রাসনকে কেন্দ্র করে চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয়, প্রশাসনিক দফতর ও সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছেন। এতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (২৯ মার্চ) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের রয়্যাল ফেডারেল বিল্ডিং ঘিরে ফেলেছেন হাজারো বিক্ষোভকারী। তারা ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় দুই কর্মকর্তা সিমেন্টের ব্লকের আঘাতে আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন <<>> ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী এ আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০টির বেশি ইভেন্টে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। ট্রাম্পের নেতৃত্ব নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়