ছবি : সংগৃহীত
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই। বর্তমান ইন্টেরিম কাউন্সিল বা অন্তর্বর্তী পরিষদের সদস্যের দায়িত্ব পালন করছেন। এ পরিষদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার দায়িত্ব পালন করছে।
রোববার (০১ মার্চ) ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইরনার তথ্যমতে, গোলাম হোসেইন মোহসেনি-ইজেই তার প্রথম বার্তায় বলেছেন, ‘যুক্তরাষ্ট্র মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে এমন অপরাধের মাধ্যমে কখনোই ব্যাহত করতে পারবে না।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে ইরানের সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের প্রধানদের প্রকাশ্যে দেখা যায়নি। তারাও শনিবার (২৮ ফেব্রুয়ারি) হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন।
আরও পড়ুন : খামেনি যেভাবে বদলে দেন ইরানের রাজনৈতিক-সামরিক কাঠামো
ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































