Apan Desh | আপন দেশ

বিশ্বের যে ২ দেশে এখনো রোজা শুরু হয়নি 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের যে ২ দেশে এখনো রোজা শুরু হয়নি 

ছবি : সংগৃহীত

বিশ্বের প্রায় সব দেশেই পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি। কিন্তু এখন পর্যন্ত ফিজি ও নিউজিল্যান্ডে রোজা শুরু হয়নি। রোজা শুরু হবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ আলাদা আলাদা ঘোষণায় জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবান মাসের ৩০তম ও শেষ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী, শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হবে।

দুই দেশের ইসলামী কর্তৃপক্ষ জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নিউজিল্যান্ড ও ফিজি এমন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেখান থেকে ওইদিন সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখার সম্ভাবনা ছিল না। যেহেতু এ অঞ্চলের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়, তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ আরও কয়েকটি দেশে।

অন্যদিকে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসরসহ আরও কয়েকটি দেশে রমজান শুরু হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়