Apan Desh | আপন দেশ

নাইজেরিয়ায় রাজাকে হত্যা, রানিকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৪

নাইজেরিয়ায় রাজাকে হত্যা, রানিকে অপহরণ

নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা পর তার স্ত্রীর সঙ্গে আরেকজনকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তবে অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করছে কিনা, তা স্পষ্ট নয়।

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাবি ওঠার দিন কয়েকের মধ্যে এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।

আরও পড়ুন <> বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শুরু

রাজা আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য; আখ্যা দিয়েছেন দেশটির গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। এ ছাড়া বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলীতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহারণ করা হয়েছিল। মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে মেরে ফেলা হয়।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়