Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০২, ২৩ আগস্ট ২০২৬

আপডেট: ২০:১৮, ২৩ আগস্ট ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের মধ্যে ৪৮ জন নারী ও ৩৩ জন পুরুষ। তবে স্বাস্থ্য অধিদফতরের দেয়া হিসাব অনুযায়ী মোট মৃতের সংখ্যা ৮২ জনের সঙ্গে নারী ও পুরুষের সংখ্যায় একটি অমিল রয়েছে। 

আরও পড়ুন<<>>গুদাম ভেঙে ২০২ বস্তা সার লুট করল কৃষকরা

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩৯ জনের। খুলনা বিভাগে ১৬ জন, ময়মনসিংহে ৮ জন, চট্টগ্রামে ৫ জন, বরিশালে ৪ জন, রংপুরে একজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১৭ হাজার ৯০৮ জন পুরুষ এবং ১১ হাজার ১৫ জন নারী।

আপন দেশ/এসআর
 

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়