Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৬, ১৯ আগস্ট ২০২৬

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৮ শিশু।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮২৩ শিশুর।

আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এসময়ে মোট ৯২২ শিশু মারা গেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৭ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৩১। এসময়ে ৭৮৭ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯২৫ শিশু।

আরও পড়ুন <<>> অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭১১। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ২৭ হাজার ৭৬ রোগী। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৮০৫ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়