Apan Desh | আপন দেশ

দায়িত্ব নিয়েই মঈন খানের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৫, ২৩ আগস্ট ২০২৬

দায়িত্ব নিয়েই মঈন খানের হুঁশিয়ারি

ছবি : আপন দেশ

মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসেই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। 

বিগত ১৭ বছরে এ মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঈন খান। 

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের কাছে সঠিকভাবে সেবা পৌঁছে দিতে পারলে এর সুফল পুরো দেশ ও সরকার পাবে।

আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

স্থানীয় সরকার বিষয়ে অভিজ্ঞ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছ থেকেও তিনি অনেক কিছু শিখবেন বলে মন্তব্য করেছেন তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়