ছবি: আপন দেশ
চাহিদামতো সার না পাওয়ার শঙ্কায় গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা ইউরিয়া লুট করেছেন কৃষকরা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলায়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা বাজারের এ খটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, রোপা ও আমনের ভরা মৌসুমে কয়েকদিন যাবৎ সার পাচ্ছেন না কৃষকরা। রোববার সার দেয়া হবে এমন খবর পেয়ে বিপুল সংখ্যক কৃষক ধলডাঙা বাজারে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে জড়ো হন।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকরা গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার লুট করেন নিয়ে যায় তারা।
আরও পড়ুন<<>>কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
কৃষকদের অভিযোগ, শাহ আমানত এন্টারপ্রাইজের মালিক তাইফুর রহমান মুকুল এক হাজার ৩২০ বস্তা ইউরিয়া বরাদ্দ পেলেও তা সরবরাহে গড়িমসি করেন। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা সার। বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে যান ২০২ বস্তা।
ডিলার তাইফুর রহমানের বলেন, সর্বশেষ ডিও অনুযায়ী ৩৪০ বস্তা সার আমি উত্তোলন করেছি। আজ বিতরণের সময় বিপুল সংখ্যক কৃষক উপস্থিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই গুদাম ঘরের দরজা ভেঙে তারা সার লুট করে নিয়ে যান।
ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিমুদ্দিন বললেন, ওই ইউনিয়নে চাহিদা প্রায় ৪ হাজার বস্তা সার। উত্তোলন আরও কম ছিল। সার না পাওয়ার শঙ্কা থেকেই কৃষকরা গুদামের দরজা ভেঙে সারের বস্তা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের তৎপরতায় বিকেল ৪টা পর্যন্ত ৬০জন কৃষক ৬০বস্তা সার ফেরত দিয়ে গেছেন। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































