Apan Desh | আপন দেশ

হামে ৪ মাসে ৭৮০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩১, ১৭ জুলাই ২০২৬

আপডেট: ২২:৫০, ১৭ জুলাই ২০২৬

হামে ৪ মাসে ৭৮০ শিশুর মৃত্যু

ছবি: আপন দেশ

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে হাম ও হাম উপসর্গে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এসময়ে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানি হয়নি।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হলো। এরমধ্যে হামের উপসর্গে ৬৮৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এসময়ে আরও ৮৭৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

আরও পড়ুন <<>> ‘ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা রাখার নির্দেশ’

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সে সঙ্গে এসময়ে মোট ১৪ হাজার ২৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৫ হাজার ৩১ জন ছাড়পত্র পেয়েছেন।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়