Apan Desh | আপন দেশ

হাম আক্রান্তদের বিশ্বমানের সেবা দেয়ার চেষ্টা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৮, ১৫ মে ২০২৬

আপডেট: ১৮:৪৯, ১৫ মে ২০২৬

হাম আক্রান্তদের বিশ্বমানের সেবা দেয়ার চেষ্টা করছে সরকার

ফাইল ছবি

দেশে হাম রোগের বিস্তার বাড়ছে। এ পরিস্থিতি আরও খারাপ হলে হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আক্রান্তদের চিকিৎসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের সেবা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় কোনো ব্যবস্থা বাদ রাখা হয়নি। তবে অল্প সময়ের মধ্যে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যখাতে চাপ তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকার দ্রুত টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করেছে। যদিও টিকার কার্যকারিতা পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী শয্যা ও চিকিৎসা সুবিধা বাড়ানোর প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়