Apan Desh | আপন দেশ

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যখাতে সংস্কার: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ৫ জানুয়ারি ২০২৫

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যখাতে সংস্কার: উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংস্কার কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাতের সংস্কার কার্যক্রম শুরু হবে।

রোববার (০৫ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সঙ্গে ওই মতবিনিময়ের আয়োজন করা হয়। স্বাস্থ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কমিশনের সদস্যরা মূল্যবান মতামত দেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশের পর সংস্কারে হাত দেয়া হবে। এজন্য আমাদের কেমন প্রস্তুতি প্রয়োজন, সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

অন্যদের মধ্যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পলিসি ইস্যুজনিত সুপারিশ প্রদান করবে। আজকের মতবিনিময় সভায় যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে, তা কমিশন গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে। এ ক্ষেত্রে সরকারের অর্থনৈতিক সক্ষমতা ও সুপারিশের বাস্তবায়নযোগ্যতা বিবেচনায় রাখবে।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য খাত কমিশনের সুপারিশগুলো সাহসী, জনবান্ধব ও চিকিৎসাবান্ধব হবে, এটাই সবার প্রত্যাশা।

আপন দেশ/এসএমএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু