Apan Desh | আপন দেশ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৮২৯ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জন। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৩৮৪ জন। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৫২ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ১৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগে ৭৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২৪ জন ও রংপুর বিভাগে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৯৩১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আপন দেশ/কেএইচ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু