Apan Desh | আপন দেশ

জিরা পানি খাওয়ার উপকারিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪

জিরা পানি খাওয়ার উপকারিতা

সকালে ঘুম থেকে উঠেই জিরা পানীয় দিয়ে দিনটি শুরু করতেপারেন। খালি পেটে এ পানীয় খাওয়ার রয়েছে নানা উপকারিতা। গরমের সময়টাতে পেটে গ্যাস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ সমস্যার সমাধানে জিরা পানিকে প্রাধান্য দিতে পারেন।
 
জিরায় পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। দেহের রক্তশূন্যতা দূর করতে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে। এতে রয়েছে ভিটামিন এ ও সি। জিরা পানির পুষ্টি উপাদান অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, বমিভাব ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও দারুণ কার্যকর। পাশাপাশি রক্তে কোলেস্টেরল ও সুগার লেভেল ঠিক রাখতে কাজ করে জিরা পানি। ডায়াবেটিস ও হাই প্রেশারের রোগীদের নিয়মিত ডায়েটে এ পানীয় রাখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
 
ওজন নিয়ন্ত্রণ, শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়লে, হার্টের সমস্যার সমাধানে এ পানীয় উপকারী। নিয়মিত সকালে খালি পেটে খেতে পারেন এ পানীয়।
 
জিরা পানি যেভাবে খাবেন 
প্রথমে ১ চামচ জিরা গরম কড়াইয়ে (তেল ছাড়া) সামান্য গরমে করে নিন। এবার পানিতে এ জিরা ভালো করে ধুয়ে নিন। এরপর এক কাপ কুসুম গরম পানিতে জিরা ঢেলে দিন। কাপটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৩০ মিনিট অপেক্ষা করুন। পানিতে হলদে ভাব এলে আরেকটি কাপে জিরা পানি ছাকনি দিয়ে ছেকে নিন। এ পানীয় খালি পেটে সকালে নিয়মিত খেলে এক সপ্তাহেই টের পাবেন জিরা পানির জাদুকরী উপকারিতা। 

আপন দেশ/কেএইচ 

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch